শালবনিতে তৃণমূলের মহামিছিলে সামিল হাজার হাজার মানুষ
দি নিউজ লায়ন ; আগামী ৭ ই ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারই প্রস্তুতি চলছে জোর কদমে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।তাই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শালবনি বাজারে ৭ ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এর সভায় যোগদান করার আহ্বান জানিয়ে মমতার সাথে মেদিনীপুর লেখা ব্যানার কে সামনে রেখে মহামিছিলের আয়োজন করা হয়।
ওই মহা মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ছবি গলায় ঝুলিয়ে হাজার হাজার মানুষ সামিল হয়ে ছিলেন।মহামিছিলে উপস্থিত ছিলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি নেপাল সিংহ,শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়ারী,তৃণমূল কংগ্রেস এর নেতা কাশেম খান সহ আরো অনেকে।
ওই মহামিছিলের শেষে বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন আমরা সবাই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে রয়েছি।তাই মমতার সাথে মেদিনীপুর ব্যানার করে মিছিল ও সভা করা হচ্ছে।তিনি বলেন ৭ ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর মেদিনীপুর কলেজ মাঠের সভায় শালবনি ব্লক থেকে দশ হাজারের ও বেশি মানুষ যোগদান করবেন।
তাই ওই জনসভা কে ঐতিহাসিক জনসভায় পরিণত করে তোলার জন্য মিছিল ও পথসভার আয়োজন জেলা জুড়ে যেমন চলছে তেমনি শালবনি বিধানসভা এলাকার প্রতিটি অঞ্চলে সভা মিছিল করা হচ্ছে। প্ৰতিটি এলাকায় মিছিলে মানুষের সমাগম ভালো হচ্ছে বলে বিধায়ক শ্রীকান্ত মাহাতো জানান।

Post a Comment